ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা ৫ হাজার টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক তরুণী (২২)। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে।

গতকাল রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কাইতাখালী এলাকার মমিন মিয়ার জমির পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

রোববার রাতেই ধর্ষিতা তরুণীকে মুমূর্ষু অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১১ জানুয়ারি) বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, নবীগঞ্জ বড়বাড়ী এলাকার বুলুমিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মাসুদ মিয়ার ধর্ষণের শিকার ওই তরুণী একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ মার্কেটের একটি গার্মেন্টেসে কাজ করত। সে সুবাদে উভয়ের সঙ্গে পূর্ব পরিচিত ও সখ্যতা গড়ে ওঠে। মাদক ব্যবসায়ী মাসুদ ওই তরুণীর কাছে কয়েকমাস আগে ৫ হাজার টাকা ধার নেয় এবং বেতন পেলেই পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে ওই তরুণী তার পাওনা টাকা চাইলে তাকে নবীগঞ্জ বড়বাড়ি এলাকায় দেখা করতে বলে মাসুদ।

গতকাল রোববার মাদক ব্যবসায়ী মাসুদ তার সহযোগী মিলন নামে একজনকে দিয়ে ওই তরুণীকে ফোন করে কাইতাখালী এলাকার মমিন মিয়ার জমিতে একটি কুঠুরিতে যেতে বলে।

ওই কিশোরী সেখানে গেলে মাদক ব্যবসায়ী মাসুদসহ তার কয়েকজন সঙ্গীর সহযোগিতায় ওই তরুণীকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে ওই কিশোরী রিকশাযোগে নবীগঞ্জ ইস্পাহানী তার বোনের বাড়িতে আসলে তার বোন ও তার বোন জামাতা তাকে মুমূর্ষু অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বন্দর থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ধর্ষিতা ওই কিশোরীর চিকিৎসা চলছে। রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

আপডেট সময় : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১