ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ভাগ্নির সঙ্গে প্রেম জেনে ফেলায় শ্যালিকা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ২২২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

স্ত্রী প্রবাসে থাকায় শ্যালিকার সঙ্গে ভগ্নিপতির গড়ে উঠে অবৈধ সম্পর্ক। এক পর্যায়ে স্ত্রীর বড় বোনের মেয়ের সঙ্গেও শুরু হয় অবৈধ সম্পর্ক। আর বিষয়টি জেনে যাওয়ায় শ্যালিকার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খুন করেন সুহাগ।

শুধু খুন করেই থেমে থাকেননি সুহাগ। বিষয়টি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ারও চেষ্টা করেন তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে সুহাগকে আসামি করে থানায় মামলা করেন শ্বশুর আব্দুল ছাতির। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুহাগকে আটক করলে বিষয়টি জানা যায়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুহাগ।

তিনি হবিগঞ্জ শহরের যশেরআব্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সুহাগ আদালতকে জানিয়েছেন ১০ বছর আগে চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুল ছাতিরের মেয়ে সিতারাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সুহাগ শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে তাদের।

বছরখানেক আগে জীবিকার তাগিদে স্ত্রী সিতারা সৌদি যান। এ সময় সুহাগের শিশু পুত্রকে দেখাশোনা করতেন শ্যালিকা জুনেরা খাতুন। এক সময় শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সুহাগের।

এদিকে সুহাগের স্ত্রীর বড় বোন থাকেন পার্শ্ববর্তী জিকুরা গ্রামে। তার কিশোরী মেয়ে প্রতিদিন নানার বাড়িতে অসুস্থ নানীর কাছে ঘুমাতে আসেন। এ সুযোগে তার সঙ্গেও অবৈধ সম্পর্ক গড়ে তোলেন সুহাগ।

বিষয়টি জুনেরা বুঝতে পারলে সুহাগের সঙ্গে কথা কাটাকাটি হয়। সবকিছু ফাঁস করে দেয়ার হুমকি দিলে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে জুনেরার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে সুহাগ। পরে এটি আত্মহত্যা বলে চালিয়ে দেয়া এবং তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা করেন তিনি।

কিন্তু শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চম্পক ধাম বলেন, হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ার পর সুহাগকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জুনেরার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভাগ্নির সঙ্গে প্রেম জেনে ফেলায় শ্যালিকা খুন

আপডেট সময় : ০৯:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০