ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে পুলিশসহ ৭ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৮০ বার পড়া হয়েছে

chadpur-rtvonline

চাঁদপুর প্রতিনিধি;

চাঁদপুরে নতুন করে পুলিশ সদস্যসহ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন, কচুয়ায়, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে ১ জন করে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জন।

আজ শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে পুলিশ সদস্যসহ ৭ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার ১১৮ জন করোনা রোগীর মধ্যে ৬৬ জনই চাঁদপুর সদর উপজেলার। শুধুমাত্র চাঁদপুর পৌর এলাকার রোগী সংখ্যা ৬০ জন। যা জেলার মোট রোগীর অর্ধেকেরও বেশি।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১১৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬৬, ফরিদগঞ্জে ১৫, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৭, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ জন এবং মারা গেছেন ১১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদপুরে পুলিশসহ ৭ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০