ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা

হোমনায় সরকারি নির্দেশনা মেনে দোকান চালুর নির্দেশ পুলিশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

মোহাম্মাদ ওয়ালীউল্লাহঃ

সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারাদেশে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে শপিংমল খোলা হয়েছে। সেলক্ষ্যে আজ হোমনায় শপিংমল পরিদর্শন করে সরকারি নির্দেশনা মেনে চালু রাখার তাগিদ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

রোববার সকালে হোমনা পৌরসভার ও ঘাড়মোরা ইউনিয়নের বেশ কিছু মার্কেট পরিদর্শন করে দোকানদারদের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করার আহবান জানান হোমনা-মেঘনা সার্কেল এএসপি (সিনিয়র এএসপি) মোঃ ফজলুল করিম। এসময় তার সাথে হোমনা থানার উপপরিদর্শক সেকান্দরসহ পুলিশের একটি টিম ছিল।

কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানে নিয়ম মানা হয়নি। তাই প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে।কাল থেকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা না করলে ক্রেতা বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এসময় সার্কেল এএসপি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে হোমনার মার্কেট ও শপিং মল খোলা যাবে। তবে ক্রেতা-বিক্রেতারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে বাজারে আসেন সেটি আমরা তদারকি করছি। এসময় তিনি জানান কেউ বিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হোমনায় সরকারি নির্দেশনা মেনে দোকান চালুর নির্দেশ পুলিশের

আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০