ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

জুমার নামাজ পড়া নিয়ে সংঘর্ষ, ৪ পুলিশ আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

নাটোরে জুমার নামাজ পড়া নিয়ে সংঘর্ষ, ৪ পুলিশ আহত

নাটোর প্রতিনিধি, 
নাটোরে জুমার নামাজ পড়া নিয়ে সংঘর্ষের পর পুলিশ জড়িতদের ধরতে এলাকায় অভিযান পরিচালনা করেন। ছবি: আরটিভি অনলাইন

নাটোর সদরের পশ্চিম হাগুরিয়ায় জুমা নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানায়, আজ শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সাহেব সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরও কয়েকজন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের উপর ক্ষিপ্ত হলে মুসুল্লিরা তাকে মারপিট করে।

এ ঘটনায় শাহিন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তৎক্ষণাৎ উত্তেজনা থামাতে সেখানে স্থানীয় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিম সেখানে উপস্থিত হয়।

এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এক নারী কনস্টেবল ও পুলিশ পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়।

আহতরা হলেন পুলিশ পরিদর্শক আজহার ইসলাম কনস্টেবল সেকান্দার আলী ও নারী কনস্টেবল মঞ্জু। পরে এ ঘটনায় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিমসহ ৯ জনকে আটক করে পুলিশ।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থলে যান। এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছ।

এ ব্যাপারে নাটোর সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জুমার নামাজ পড়া নিয়ে সংঘর্ষ, ৪ পুলিশ আহত

আপডেট সময় : ১১:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০