ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

এবারের ইদে আসছে ৩০ হাজার কোটি নতুন টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ২৯৩ বার পড়া হয়েছে

এবারের ইদে আসছে ৩০ হাজার কোটি নতুন টাকা

অনলাইন রিপোর্ট | 

এবারের ইদে ৩০ হাজার কোটি নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা গত বছরের তুলনায় ৮ হাজার কোটি টাকা বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারা বছরই চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাজারে নোট ছাড়া হয়। তবে ইদের আগে চাহিদা বেশি থাকে বলে এসময় বেশি নতুন নোট ছাড়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও নতুন নোট ছাড়া হবে। এবার ২০০ টাকার নোটের চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এবার নতুন টাকার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। আগের মতই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। গত বছর (২০১৯) ইদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছিল। তবে এ বছর ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবারহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন নোট সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। তবে প্রথমে ২৫ হাজার কোটি টাকার নোট সরবারহ করবে। পরে প্রয়োজন হলে আরও ৫ হাজার কোটি টাকার নোট ছাড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, দেশে এখন প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার কাগজের নোট বাজারে প্রচলিত রয়েছে। সাধারণত কাগজের নোটের চাহিদা ১ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবারের ইদে আসছে ৩০ হাজার কোটি নতুন টাকা

আপডেট সময় : ০৮:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০