ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আমির খানকে খুনি বানালো পাকিস্তানি চ্যানেল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে

চিত্রনাট্যকারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি আমির খানের

বিনোদন ডেস্ক; 

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল বলিউডের অভিনেতা আমির খানকে খুনিই বানিয়ে দিলো। ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে বেকসুর খালাস হলেন মুত্তাহিদা কোয়াদি আন্দোলনের নেতা আমির খান!
অবাক হওয়ার মতোই খবর। এই ব্রেকিংয়ের সঙ্গে টেলিভিশন সেটে আমির খানের ছবি দেখা গেল। যদিও পরে পাকিস্তানের ওই চ্যানেল তাদের ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে আমিরের ছবি পরিবর্তন করে দেওয়া হয়।
কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে তো কোনও কিছুই মুছে ফেলা যায় না। কোনও একটা ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
চ্যানেলে প্রকাশিত সেই ব্রেকিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সাংবাদিক নায়লা ইনায়ত সেই স্ক্রিনশট টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘জানা ছিল না, ভারতীয় অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে ছিল।’
লকডাউনের আমির খান তার নতুন ছবির ‘লাল সিংহ চড্ডা’র শুটিং করেছেন। ছবিটি ‘ফরেস্ট গাম’ নামের হলিউড কমেডি-ড্রামার রিমেক। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আমির খানকে খুনি বানালো পাকিস্তানি চ্যানেল!

আপডেট সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০