ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় নতুন করে আক্রান্ত আরও ১২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৭০ বার পড়া হয়েছে

প্রতিনিধি, ময়মনসিংহ; 

ময়মনসিংহে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে জেলায় এ রোগীর সংখ্যা ছিল ২১।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের মতো করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা জানায়। সেখানে দেখা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জন কোভিড-১৯-এ আক্রান্ত বলে জানা যায়। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলায় আক্রান্ত হন ১২ জন। বাকিরা বিভাগের অন্য জেলার।

ময়মনসিংহ জেলার নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে ৪ জন ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া মুক্তাগাছা উপজেলায় দুজন, নান্দাইলে দুজন, ভালুকা, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ ও ফুলপুর উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত কয়েক দিনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চিকিৎসক, নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জনসহ মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় নতুন করে আক্রান্ত আরও ১২ জন

আপডেট সময় : ১২:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০