ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্রাণ চেয়ে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

পরিবারের জন্য খাদ্যসহায়তা চেয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসকের মুঠোফোনে কল করেছিলেন জেলা শহরের বান্দুটিয়া ঘন্টিপাড়া এলাকার শাকিল হোসেন। ফোন কল পেয়ে, রাতেই খাদ্যসহায়তা নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু বাড়িতে গিয়ে দেখেন তার চাল-ডাল সবই রয়েছে।

মিথ্যা তথ্য দিয়ে খাদ্যসহায়তা দাবি করার অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ওই ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা করেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন।

আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ওই জেলা প্রশাসকের মুঠোফোনে খাদ্যসহায়তা চেয়ে কল করলে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইকবাল মাহমুদকে খাদ্যসহায়তা দিতে নির্দেশ দেন। রাত ১০টার দিকে ইউএনওসহ তিনি খাদ্যসহায়তা নিয়ে ওই বাড়িতে যান। বাড়িতে গিয়ে তারা দেখেন, ওই ব্যক্তির ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।

তিনি বলেন, কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের খাদ্যসহায়তায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণ চেয়ে জরিমানা

আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০