ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অভাবের দিনের কথা অকপট স্বীকার করলেন সুস্মিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২৫৯ বার পড়া হয়েছে

সুস্মিতার শাড়ি পরা ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, 

সুস্মিতা সেন। বলিউডের আলোচিত নাম। তার সব কিছু নিয়েই তুমুল আলোচনা হয়। সমালোচনাও কম হয়না। বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের খবর প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় ব্যব্যসায়ী, ক্রিকেটার থেকে শুরু করে মডেল-অভিনেতাও রয়েছেন।

ভারতকে প্রথম মিস ই্ন্ডিয়া আর মিস ইউনিভার্সের মুকুট এনে দিয়েছিলেন এই সুস্মিতা সেন। সেটা ১৯৯৪ সাল। ওই বছরেই মিস ই্ন্ডিয়া আর মিস ইউনিভার্সের খেতাব জেতেন সুস্মিতা।

এবার নতুন এক গল্প সবার সামনে এসেছে নায়িকার। সম্প্রতি সুস্মিতার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মায়ের সঙ্গে একটি টকশোতে এসে সুস্মিতা একবার বলেছিলেন, ১৯৯৪ সালের সেসব দিনের কথা। মধ্যবিত্ত পরিবার ছিল সুস্মিতাদের। ফাইনালের দিন চারটি আলাদা পোশাক পরার কথা তার। কিন্তু এত ডিজাইনের গাউন তৈরির ক্ষমতা ছিল না তাদের।
সেসময় সুস্মিতার মা বলেন, লোকে তোমাকে দেখতে আসছেন, তোমার পাশাককে নয়।

এ ব্যাপারে সুস্মিতা বলেন, ‘মা আর আমি সরোজিনী মার্কেটে কাপড় কিনতে যাই । একটি কালো কাপড় কেনা হয় । এরপর আমাদের বাড়ির নীচের গ্যারাজে বসতেন যে দর্জি, তাকে কাপড় দিয়ে মা বলেন, টিভিতে দেখা যাবে। ভালো করে বানিও । সেই গাউনে মা হাতে তৈরি একটি কাপড়ের ফুল বসিয়ে দেন। আর কালো মোজা কিনে, ইলাস্টিক লাগিয়ে হাতের মোজা বানিয়ে দেন।’

সবশেষ টালিউডে ‘নির্বাক’ নামে বাংলা ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। ছবিতে বেশ ক’টি খোলামেলা দৃশ্য দেখা যায় তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অভাবের দিনের কথা অকপট স্বীকার করলেন সুস্মিতা

আপডেট সময় : ১০:১৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০