ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশালে দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত’র সংখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২০১ বার পড়া হয়েছে

নিয়াজ মো. বরিশাল ব্যুরো || বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় দেশের ঝুকিপূর্ণ অঞ্চলের মানুষ ঢুকে পড়ায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। একইসাথে নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলার লোকজন ঢোকার পর থেকেই করোনা পজিটিভ রোগীর সংখ্যাও বেড়েছে বরিশাল জেলায়।
আজ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৬ হাজার ১২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো ৫ হাজার ৭১০ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ১৪৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রাতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৪১৩ জনের মধ্যে এ পর্যন্ত ২২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৬৬০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৬ জেলার মধ্যে শুধুমাত্র পটুয়াখালী ও পিরোজপুরে ৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ১ জনকে।
এর বাহিরে বিভাগে এ পর্যন্ত ৫২ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যার মধ্যে ২৯ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বরিশালে ১০, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, বরগুনায় ৪ ও ঝালকাঠিতে ৪ জনের কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলীতে ১ জন করে ৩ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে।
যদিও এর আগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ২ রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত’র সংখ্যা

আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০