ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সবাইকে ধৈর্য আর প্রার্থনা করার অনুরোধ আশরাফুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২’শ। মৃতের সংখ্যাও নেহায়েত কম না, ৪৬ জন।
দেশের এমন পরিস্থিতিতে বাংলা নব বর্ষের উদযাপন অসম্ভব বলা চলে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অনুরোধ জানিয়েছেন, এবারের নববর্ষ যেন সবাই পরিবারের সঙ্গে ঘরে থেকেই বরণ করে সবাই।
‘এমন একটা দিন আজকে যেখানে বিশ্বে ১৯ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত। বাংলাদেশেও আট’শর বেশি মানুষ এই রোগে আক্রান্ত এবং চল্লিশ জনের বেশি মানুষ মারা গিয়েছে। এই মুহূর্তে আমাদের নববর্ষ বলে কিছু নেই। সবার একটাই চিন্তা, করোনা মুক্ত কবে হবো আমরা। এটার জন্য আসলে আমাদের বাসায় থাকতে হবে বেশি বেশি এবং যার যার ধর্মের সৃষ্টিকর্তাকে বেশি বেশি ডাকি। প্রায় এক মাসেরও বেশি সময় আমরা বাসায় বন্দী আছি। কিন্তু করোনা-মুক্ত হতে হলে বাসাতেই থাকতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী চলতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আশা করি সামনে অনেক ভালো দিন অপেক্ষা করছে। এর জন্য ধৈর্য আর প্রার্থনা করতে হবে। সবাইকে আবারো জানাই শুভ নববর্ষ ১৪২৭।’
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, সবাই যেন ঘরে থেকেই নতুন বছর বরণ করেন।
করোনা ভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারী হিসেবে আখ্যায়িত করেছে। এ প্রেক্ষাপটে সবাইকে জনসমাগম এড়িয়ে এবারের বাংলা নববর্ষ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে উদযাপনের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সবাইকে ধৈর্য আর প্রার্থনা করার অনুরোধ আশরাফুলের

আপডেট সময় : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০