ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে

ভোলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরানের বিরুদ্ধে।রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোলার খেয়া ঘাট নামক জায়গায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার ও সাধারণ সম্পাদক সরোয়ার এবং মিজানুর রহমান সহ সর্বস্থরের সাংবাদিক মহল।নিন্দা জানিয়ে তারা বলেন, ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে এবং প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জন করা হবে।

জানা যায়, ওই ম্যাজিস্ট্রেট ভোলা (শিক্ষানবিশ) সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত রয়েছেন।

লাঞ্ছনার শিকার সাংবাদিকরা জানান, তারা বিশ্বে মহামারী আকার ধারণ করা ভাইরাস করানোর (কোভিড-১৯) মধ্য দিয়ে নারায়ণগঞ্জ থেকে বরিশাল হয়ে ট্রলার ও স্পিডবোটে করে ভোলার ভেদুরিয়া দিয়ে লোক ভোলায় প্রবেশ করছে এমন তথ্য পেয়ে নিউজ কাভারেজ করে ভোলায় ফিরে আসার পথে ভোলা খেয়া ঘাট নামক জায়গায় তাদের মোটরসাইকেল দাঁড় করায় ওই ম্যাজিস্ট্রেট। এবং গণমাধ্যমকর্মী পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ম্যাজিস্ট্রেট জিমরান। পরে মোটরসাইকেলে দুজন থাকায় তাদেরকে মোটা অঙ্কের টাকা ও জেল দেওয়ার হুমকি দেন। এসময় উপস্থিত সাংবাদিকরা তাদের অফিসে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবিষয়ে ফোন দিতে চাইলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং ওই সাংবাদিকদের মামলা দেন। যাঁর নং-২০২০, ধারা ২৬৯।

মামলার ধারার বিষয়ে বারের একাধিক আইনজীবীরা জানান, এই ধারা হলো মোটরযান বেপরোয়া চালানোর অপরাধ। অথচ ওই সংবাদকর্মী জানান তিনি তখন মোটরসাইকেল ২০ গতিতে চালিয়েছিলেন।

অভিযোগ রয়েছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নেও কিছুদিন আগে এক সংবাদকর্মী ম্যাজিস্ট্রেটের ছবি তোলায় তাকে পুলিশ দিয়ে মারধর করেন।

এবিষয়ে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট সময় : ১১:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০