ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেটে চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি;  সিলেটে প্রথমবারের করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, সনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। পেশায় ডাক্তার। তার বয়স ৪৫ বছর। নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনি বসবাস করেন।

জানা যায়, সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় গতকাল শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। আজ রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে এবং তার শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

তবে ওই ডাক্তার গত ৭ দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা আক্রান্ত ওই ডাক্তার সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শামসুদ্দিন হাসপাতাল থেকে করোনা সন্দেহে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন।

সনাক্ত রোগীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার পুরো বাসাটি লকডাউন করা হয়েছে বলে জানান সিলেটের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেটে চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত

আপডেট সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০