ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিনা ছুটিতে অফিস ফাঁকি দেয়ার অভিযোগ গৌরীপুরে চার ভূমি কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ :
বিনা ছুটিতে অফিস ফাঁকি দেয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর পৌর ভূমি অফিসের চার কর্মকর্তা ও কর্মচারীকে শোকজ করেছেন ইউএনও ফারহানা করিম।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৬ জানুয়ারী) দুপুরে সরেজমিনে পৌর ভূমি অফিসে কাউকে না পেয়ে তিনি তাৎক্ষণিক এ শোকজের নির্দেশ দেন।

শোকজপ্রাপ্তরা হলেন- গৌরীপুর পৌর ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সিরাজী, উপসহকারি ভূমি কর্মকর্তা মো. বাবুল মিয়া, অফিস সহায়ক আনসারুল হক ও নূরুন্নাহার শামীমা।

গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার মো. দেওয়ান আলী খানের ছেলে মতিউর রহমান খান (৩৮) জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত উল্লেখিত কর্মকর্তা ও কর্মচারীগণ বিনা ছুটিতে অফিস ফাঁকি দিয়ে আসছিলেন।

এতে তিনিসহ স্থানীয় আরো অনেকেই ভূমির খাজনা পরিশোধ, নাম খারিজসহ অন্যান্য কাজ সম্পাদন না করতে পেরে ভোগান্তির শিকার হন। ফলে ক্ষুব্দ হয়ে তারা এ ঘটনাটি ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমকে মুঠো ফোনে অবগত করেন।

অভিযোগের প্রেক্ষিতে ইউএনও ফারহানা করিম বুধবার দুপুরে পৌর ভূমি অফিসে সরেজেিমন গিয়ে ঘটনার সত্যতা পান। এসময় তিনি উপজেলা ভূমি অফিসের নাজির মাজহারুল ইসলামকে উল্লেখিত কর্মকর্তা/কর্মচারীগণের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে পৌর ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সিরাজী জানান, তিনি অসুস্থ থাকায় ২ দিন অফিসে আসতে পারেননি। অসুস্থতার বিষয়টি ইউএনও ম্যাডামকে মোবাইলে অবগত করেছেন তিনি।

উপসহকারি কর্মকর্তা বাবুল মিয়া ময়মনসিংহ খাগডহর ভূমি অফিস থেকে বদলী হয়ে কয়েকদিন আগে গৌরীপুর পৌর ভূমি অফিসে যোগদান করেছেন। খাগডহর অফিসের কিছু দাপ্তরিক ঝুলে থাকায় তিনি ওই অফিসে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া অফিস সহায়ক নূরুন্নাহার শামীমাকে ভারসাম্যহীন উল্লেখ করে বলেন, তিনি মাঝে মধ্যে অফিসে আসেন।

অফিস সহায়ক আনসারুল হক জানান, তিনি নিয়মিত অফিস করে আসছেন। বুধবার দুপুরে অফিসের কাজে উপজেলা ভূমি অফিসে যাওয়ায় ইউএনও স্যার তাকে অফিসে পাননি।

ইউএনও ফারহানা করিম জানান, পৌর ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা ও কর্মচারীগন লিখিতভাবে ছুটির আবেদন জমা না দিয়ে অফিস ফাঁকি দিয়ে আসছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার সরেজমিনে গেলে পৌর ভূমি অফিসে কাউকে পাননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিনা ছুটিতে অফিস ফাঁকি দেয়ার অভিযোগ গৌরীপুরে চার ভূমি কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ইউএনও

আপডেট সময় : ০২:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯