ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে চলছে নেতাকর্মীদের উৎসাহ আনন্দের পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের তৎপরতা।

আজ সোমবার (২ মার্চ) আট বছর পর হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। তিন বছর মেয়াদী কমিটির মেয়াদ পার হয়েছে পাঁচ বছর আগেই। ২০১২ সালের ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

এবার সম্মেলনে ৬ জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পদ প্রত্যাশী। এবার সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন অ্যাডভকেট নজরুল ইসলাম ও অধ্যাপক কামাল উদ্দিনসহ দুজন।

সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, অধ্যক্ষ আতিকুল ইসলাম, মেসবাউল সাকের জ্যোতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমসহ ৪ জন পদ প্রত্যাশী।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভকেট মিজানুর রহমান জানান, গত ২৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি গোমস্তাপুর, ২৫ ফেব্রুয়ারি নাচোল ও ২৯ ফেব্রুয়ারি ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। আজ ২ মার্চ সদর এবং ৫ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতিত্ব করবেন সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান। আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান জেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

আপডেট সময় : ০৮:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০