ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

পিরোজপুর প্রতিনিধি; 

পিরোজপুরের কাউখালী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল সজল শেখের। এই সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে সজল তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে।
উপজেলার দাশেরকাঠী গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত সজল ওই গ্রামের ফুয়াদ শেখের ছেলে এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী।
ধর্ষণের বিষয়টি পারিবারিক পর্যায়ে জানাজানি হলে মেয়েপক্ষ ছেলেপক্ষকে বিয়ের জন্য চাপ দেয়। এতে ছেলেপক্ষ বিয়ে করতে অস্বীকার করে এবং নানা তালবাহানা সৃষ্টি করে। এতে মেয়ের অভিভাবক গেল বৃহস্পতিবার উপজেলার নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা অভিযোগটি পুলিশের কাছে পাঠান।
পুলিশ তদন্তে সত্যতা পাওয়ায় গেল বৃহস্পতিবার সজল শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এরপর অভিযুক্ত ধর্ষকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০