ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চশমা পরালেই বাড়তি দুধ দিচ্ছে গরু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৩৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক | 

বেশি খাতির-যত্নের পাশাপাশি গরুকে চশমা পরিয়ে দেখা যেতে পারে! এতে নাকি বেশি দুধ পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাশিয়ার মস্কোয় পরীক্ষামূলকভাবে গরুর চোখে পরানো হয়েছিল ভিআর সানগ্লাস। আর ‘ভার্চুয়াল রিয়‌্যালিটি’ই প্রযুক্তি প্রয়োগের পরই ঘটছে জাদু!

সেই গরুই নাকি আগের থেকে অনেক বেশি দুধ দিচ্ছে। এ ঘটনায় হতবাক পশু চিকিৎসক থেকে শুরু করে গবেষক- সবাই।

এই প্রযুক্তি প্রয়োগ করে সফল হওয়া চাষিরা বলছেন, তারা ব‌্যবহার করছেন মডিফায়েড ভিআর হেডসেট। এই চশমা পরানো হলে গরুর মেজাজ না কি সব সময়ই বেশ ফুরফুরে থাকে।

কারণ চশমার বদৌলতে চোখের সামনে ভেসে ওঠে সবুজ ঘাসে মোড়া মাঠ। একের পর এক সুন্দর সুন্দর ছবি দেখে গরু পুলকিত হয়ে ওঠে। আর মন ভালো থাকে বলেই দুধও বেশি পরিমাণে দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, গরুর কথা মাথায় রেখেই এই বিশেষ চশমা তৈরি করা হয়েছে। যার অন্যতম বৈশিষ্ট্য হলো গরুর দৃষ্টিক্ষমতা অনুযায়ী স্ক্রিন কালার ও ঔজ্জ্বল্য বাড়ানো-কমানো সম্ভব।

কিন্তু একটা সানগ্লাস পরে গরু আগের থেকে বেশি দুধ দিচ্ছে? বৈজ্ঞানিকভাবে এটা কতটা বিশ্বাসযোগ্য? বিশেষজ্ঞরা বলছেন, সহজভাবে বিষয়টিকে দেখা যেতে পারে। গরু খুশি থাকলে দুধ দেওয়ার ক্ষমতাও অনেকটাই বেড়ে যায়।

তবে তারা আরও বিশদভাবে বিষয়টিকে পর্যালোচনা করতে আগ্রহী। যেমন, এই চশমার জেরে গরুর ওপর কোনো খারাপ প্রভাব পড়ছে না তো? কিংবা যেহেতু এই ধরনের চশমায় প্রচুর পাওয়ার থাকে, সে ক্ষেত্রে গরুর ওপর এর কোনো ক্ষতিকারক প্রভাব পড়ছে না তো?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চশমা পরালেই বাড়তি দুধ দিচ্ছে গরু!

আপডেট সময় : ০১:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯