ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মুশফিক ধোনির মতো ঠাণ্ডা মাথার ফিনিশার : শেহবাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ২৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

দিল্লিতে মুখোমুখি হবার আগে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৮ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুইবার জয়ের ‍খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালের চিত্র কারওই ভোলার কথা নয়। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রোববার রাতে বাজিমাত করেছে টাইগাররা।

মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ইনিংসে বহুল প্রত্যাশিত জয় তুলে নিয়েছে সফরকারীরা। টাইগারদের এই জয়ে অবদান রাখা মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন, মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।

বরাবরের মতো এদিনও বাইশ গজে প্রতিবেশী দুই দেশের থ্রিলার লড়াই হয়। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে প্রয়োজনীয় ১৪৯ রান তুলে নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। ৬০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুশফিক ধোনির মতো ঠাণ্ডা মাথার ফিনিশার : শেহবাগ

আপডেট সময় : ০৭:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯