ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক: মিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

বেশ কিছুদিন হল অভিনেতা সিদ্দিকুর রহমান ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের সংসারটা ভালো যাচ্ছে না। মাস তিনেক ধরেই আলাদা থাকছেন তারা। এদিকে মারিয়া মিম আর সিদ্দিকের সঙ্গে থাকতে চান না বলে সময় সংবাদকে জানান। তিনি শিগগিরই ডিভোর্স দিতে যাচ্ছেন বলেও নিশ্চিত করেছেন।

এ দম্পতির পরিবারে ছয় বছরের পুত্র সন্তান রয়েছে। কেন বিচ্ছেদ হচ্ছে তাদের? এমন প্রশ্নে মিম বলেন, ‘সিদ্দিককে ভালোবেসে আমি স্পেনের বিলাসী জীবন ছেড়ে সিদ্দিকের কাছে এসেছিলাম। পরিবারের সম্মতি নিয়ে ভালোবেসেই বিয়ে করেছিলাম। সেই ভালোবাসার ঘর আজ ভাঙনের মুখে! তিনমাস ধরে আলাদা থাকছি আমরা।’

বিচ্ছেদের আগে একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগ। এর আগে সিদ্দিক জানান, কেবল মিডিয়ায় কাজ করতে না দেওয়াতে আলাদা থাকছেন মিম। মিম মিডিয়াতে কাজ করতে চাচ্ছে যে বিষয়টি আমার ভালো লাগে না। সেই কাজটি করতে চাওয়ায় আমাদের মধ্যে সমস্যার তৈরি হয়েছে।

এদিকে সিদ্দিকের এই অভিযোগের বিষয়টি অস্বীকার করে মিম বলেন, শুধু মিডিয়ায় কাজের বিষয় নয়, তার সঙ্গে ঘর ভাঙার শতশত কারণ আছে। যেগুলো এতদিন আমি সহ্য করেছি। যা এখন আর সহ্য করতে পারছি না। এমন অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক।’

মিম আরও জানান, বিয়ের পর থেকেই আমাদের মধ্যে অ-মিল শুরু হয়। বিয়ের আগে আমার কোনো কিছু নিয়ে সিদ্দিকের আপত্তি ছিল না। কিন্তু বিয়ের পর সে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। যে কারণে তার এই পরিবর্তনের বিষয়গুলো আমি আর মানতে পারছি না। সব মেয়েদের স্বপ্ন থাকে, তার স্বামী একজন ভালো মনের মানুষ হবে। তাছাড়া সুখ শান্তিতেই থাকতেই পছন্দ করে মেয়েরা। সিদ্দিক আমার সব কাজ নিয়ে অভিযোগ করে। আমি সব কিছু ছেড়ে দিতাম। যদি আমার স্বামী আমাকে মানসিকভাবে শান্তি দিতো ও ভালোবাসতো। কিন্তু সে এমন মানুষ না। এই বিষয়গুলো সত্যি আমার কাছে বোঝা মনে হচ্ছে। আর যে কারণে সময়ের সাথে সাথে তার সঙ্গে থাকাটাও কতটা যৌক্তিক হবে সেটা সময় বলবে। সিদ্দিক আমার সঙ্গে অনেক প্রতারণা করেছে। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে সংসার করতে চেয়েছিলাম। সব কিছু তো আর বলা সম্ভব নয়, যদি বলতাম তাহলে এতদিনে ওকে জেলে থাকতে হতো।’’

‘সিদ্দিক আমাকে সব সময় মানসিক টর্চারে রেখেছে। আমার অধিকার হরণ করেছে। না, ওর সংসারে আমার কোনো স্বাধীনতা নেই। এখন সে আমাকে হুমকি দিয়ে আসছে নানাভাবে। তাই আমি তার নামে জিডি করেছি।’

২০১২ সালের ২৪ মে বিয়ে হয় বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম ও সিদ্দিকের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক: মিম

আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯