ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম

ঢাকায় বরের রিকশায় ঘুরছেন কলকাতার শ্রাবন্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক

কলকাতার নায়িকা শ্রাবন্তী এখন ঢাকায়। শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয়ের জন্যই ঢাকায় উড়ে আসা তার। এসেছেন গত ১৯ সেপ্টেম্বর। তবে একা আসেননি। সঙ্গে এসেছেন তার নতুন স্বামী রোশন সিং।

উত্তরার পর এবার এফডিসিতে শুটিং চলছে বিক্ষোভের। শুটিংয়ের জন্য এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের খোলা জায়গায় তৈরি করা হয়েছে বিশাল সেট। এই সেটে প্রবেশের পর প্রথমেই মনে হবে যেনো কোন পাড়া-মহল্লা চলে এসেছি। মহল্লার মতো ছোট ছোট দোকানও বসানো হয়েছে, রাখা আছে রিকশাও।

সেটের এ মহল্লাতেই সুঠাম দেহের এক যুবককে দেখা গেলো রিকশা চালাতে। তিনিই শ্রাবন্তীর নতুন বর রোশান সিং। বরের রিকশা চালানো দেখে দৌড়ে এসে সেই রিকশায় উঠে পড়লেন শ্রাবন্তীও। রিকশা চালাচ্ছেন স্বামী আর যাত্রী হয়ে টোলপড়া গালে হাসছেন শ্রাবন্তী।

কথায় কথায় জানা গেলো রিকশায় ঘুরতে পছন্দ শ্রাবন্তীর। আর তার বর ছোটবেলা থেকেই রিকশা চালাতে পারেন। নতুন বরকে নিয়ে বাংলাদেশে এসে উপভোগ করছেন সময়টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় বরের রিকশায় ঘুরছেন কলকাতার শ্রাবন্তী

আপডেট সময় : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯