ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

যৌন নিপীড়নের দায়ে শাবির শিক্ষক চাকরিচ্যুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮ ৩৪৯ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে চাকরিচ্যুত করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ সিন্ডিকেটের সভাপতিত্ব করেন। প্লাবন চন্দ্র সাহার চাকরিচ্যুতির বিষয়টি একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন।

সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এর আগে ১৫ অক্টোবর ২১০তম সিন্ডিকেট সভায় প্লাবন সাহাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়। পরে বিষয়টি বিস্তর তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমাণিত হওয়ায় শনিবার ২১১ তম সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। সিন্ডিকেট সভার সম্পন্ন হওয়ার পর থেকেই এটি কার্যকর হবে বলে জানান সিন্ডিকেট সূত্র।

এছাড়া স্বাক্ষর জালিয়াতির কারণে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ সরকার আগামী ৪ বছরের জন্য প্রমোশন নিতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার মো. জিলাল উদ্দিন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এমএলএসএস নজরুল ইসলামকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয় এ সিন্ডিকেটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যৌন নিপীড়নের দায়ে শাবির শিক্ষক চাকরিচ্যুত

আপডেট সময় : ১২:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮