ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

শাবিপ্রবিতে দায়িত্বপালনকালে প্রক্টরিয়াল বডির দুই সদস্য আহত

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২২৭ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ সফটয়ার প্রকৌশল বিভাগের খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টর ও এক সহকারী প্রক্টর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সমাজবিজ্ঞান বিভাগ সফটয়ার প্রকৌশল বিভাগের খেলায় এ ঘটনা ঘটে। আহত প্রক্টরিয়াল বডির সদস্যরা হলেন- ড. মো. আহসান হাবিব (প্রক্টর, ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টর মোহাম্মদ মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলায় একপক্ষ অপরপক্ষকে অশ্রাব্যভাষায় স্লেজিং করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডতার ঘটনা ঘটে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে ওই ২ প্রক্টর সদস্য আহত হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছুটিতে অবস্থান করা প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, আমি দাপ্তরিক কাজে সিলেটের বাহিরে আসছি। আহসান সাহেব ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। খেলায় দায়িত্ব পালনকালে আমাদের ২ সদস্য আহত হয়। দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করা ও প্রক্টরবডিকে আহত করার মত অপ্রত্যাশীত ঘটনা কখনোই কাম্য নয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবিপ্রবিতে দায়িত্বপালনকালে প্রক্টরিয়াল বডির দুই সদস্য আহত

আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩