ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘সাংবাদিকরা পুলিশের আত্মার খোরাক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
সাংবাদিকরা পুলিশের আত্মার খোরাক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান। শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসপি আনিসুর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য এবং পথ এক। এ দুই পেশার মানুষ দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। পুলিশ এবং সাংবাদিক একে অপরের আত্মার আত্মীয়।

তিনি আরও বলেন, সাংবাদিকরা হলেন সমাজের স্বচ্ছ দর্পণ। এ দর্পণে সবকিছু স্বচ্ছ দেখা যায়। গঠনমূলক কাজের জন্য আপনারা (সাংবাদিকরা) আমাদের উৎসাহ দেবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যত সমস্যা আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেসব সমস্যা সমাধান করব।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন, সহসভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মো. শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সভাপতি মো. আরজু ও সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও আ.ফ.ম কাউসার এমরান এবং জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুন নূর ও জাবেদ রহিম বিজন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘সাংবাদিকরা পুলিশের আত্মার খোরাক’

আপডেট সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯