ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ কাদেরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে জনগণ আতঙ্কিত ও উদ্বেগের মধ্যে রয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এ সময় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে নিজেদের মতামত বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাংলাদেশে ডেঙ্গু হঠাৎ করেই বেশি হওয়ার কারণ- এডিস মশা বেশি বেড়ে গেছে। এ মশাগুলো অনেক হেলদি ও সফস্টিকেটেড, তারা বাসাবাড়িতে বেশি থাকে।’

তবে সংবেদনশীল মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসারও নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেঙ্গু নিয়ে মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ কাদেরের

আপডেট সময় : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯