ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋতুপর্ণার বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
ভারতের রোজভ্যালি কাণ্ডের ঘটনা অনেকেরই জানা। তদন্তকারীদের বক্তব্য থেকে জানা গিয়েছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা গরমিল রয়েছে রোজভ্যালির ব্যবসায়! এর জেরে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করে ইডি। তাদের আড়াই হাজার ব্যাংক অ্যাকাউন্ট, কিছু স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

গৌতম কুণ্ডুকে জেরা করার মাধ্যমে একের পর এক নাম উঠে এসেছে। এর মধ্যে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে প্রসেনজিত ও ঋতুপর্ণার নাম। ঋতুপর্ণাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের ডাকে সাড়া দিলেন নায়িকা। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছান ঋতুপর্ণা। তিনি জানিয়েছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলে তবেই তিনি জানাতে পারবেন কেন তাকে তলব করা হয়েছিল। জানা গেছে, রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে ঋতুপর্ণার আদৌ কোনো আর্থিক চুক্তি হয়েছিল কিনা, হলেও তা কত টাকার, কী ধরনের চুক্তি তা খতিয়ে দেখতে চাইছে ইডি।

অভিযোগ উঠেছে, রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ করেছেন ঋতুপর্ণা। এছাড়া এ অভিনেত্রীর সঙ্গে ৭ কোটি টাকা লেনদেনের খবরও নাকি রয়েছে ইডির কাছে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলোননি এই নায়িকা।

প্রসঙ্গত, অতীতেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে রোজভ্যালি কাণ্ডে নানা উত্তেজনা কাজ করেছে মানুষের মধ্যে। এখন আসল সত্যটি জানার অপেক্ষায় সবাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋতুপর্ণার বিরুদ্ধে

আপডেট সময় : ১২:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯