ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ইউপি মেম্বারের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৩০৯ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ইউপি মেম্বার মোস্তাকীম মিয়ার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে মোস্তাকীম মিয়ার দুই পা ও ডান হাত ভেঙে দেয় প্রতিপক্ষ ইউপি সদস্য স্বপন মিয়ার লোকেরা।

গত বৃহস্পতিবার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউপি বাসাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। আহত মোস্তাকীম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক।

এদিকে ওই সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত স্বপন মিয়া ও শাহেদ আলীসহ ৮ জনকে আসামি করে মোস্তাকীমের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে গত শনিবার গৌরীপুর থানায় একটি মামলা করেন।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ মামলার আসামি স্বপন মেম্বারের বাবা সাহেদ আলীকে এরমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইউপি মেম্বারের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮