ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পেছনের পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ৮ রাউন্ড কার্তুজ, ১১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

নিহতরা সম্প্রতি এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন বলেও জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন, টেকনাফের লেদা ক্যাম্পের সি ব্লকের আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০), উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৩ এর সি-১ এর নুর মহাম্মদের ছেলে সামশুল আলম (৩৫) ও একই ক্যাম্পের সি-২ এর মুক্তার আহমেদের ছেলে নুরুল আলম (২১)।

বন্দুকযুদ্ধে তিন কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- সৈকত বড়ুয়া, আরশেদুল হক ও সেকান্দর।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, সম্প্রতি তিন বছরের শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি করেছিল নিহত তিনজন। পরে পুলিশের অভিযানে ওই শিশুকে ছেড়ে দেয় তারা। তারা মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পেয়েছে পুলিশ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯