ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে Logo ১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী Logo মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার Logo প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের Logo ৬৪ জেলার তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার Logo সরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সাভারের বন্ধ ট্যানারি Logo স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ Logo বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জালাল উদ্দিন জানান, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তসলিম চৌধুরী।

গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত তসলিম চৌধুরী। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তিনি।

এ ছাড়া কারাগারে বন্দী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত দেখা করতেন তসলিম চৌধুরী। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে সর্বশেষ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬