ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে প্রলয়ংকরী বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। দুই দেশ মিলিয়ে এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৪৪ জন। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই বিপর্যয়ের তথ্য নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এ দুর্যোগ আঘাত হানে। হঠাৎ নেমে আসা পানির স্রোত ও কাদার ঢল অনেকটা সুনামির মতো আছড়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এতে পুরো গ্রাম পর্যন্ত ভেসে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নেপাল ও তিব্বতের দায়িত্বশীল চীনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিখোঁজ মানুষের মোট সংখ্যা প্রায় ৩ হাজার। এখন পর্যন্ত ৬৯১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার সীমান্তের চীনা অংশে ভূমিধসে মৃতের সংখ্যা ৭ থেকে বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এদিকে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিখোঁজ ৫৪৬ জনের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে নেপালের ১০৪ জন, ভারতের ৪৯ জন, লাটভিয়ার ৩৩ জন এবং যুক্তরাষ্ট্রের ১৮ জন নাগরিক রয়েছেন।

সিসিটিভি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এসব দেশের সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটকে চীনা কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছে।

সিসিটিভি আরও জানায়, সীমান্ত এলাকায় কয়েক দফা ব্যাপক তল্লাশি ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে, ক্ষতিগ্রস্ত গিরং কাউন্টিতে কোনো বিদেশি পর্যটক আটকা নেই।

চীনা কর্মকর্তারা রোববার এ ভয়াবহ দুর্যোগের কারণও জানিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, ২৬ আগস্ট নেপালের লিরুং পর্বতের দক্ষিণ ঢালে একটি হিমবাহের বড় অংশ ভেঙে পড়ে। এতে বরফ ও পাথরের বিশাল ধস নেমে আসে, যা পরবর্তী সময়ে ভয়াবহ দুর্যোগের সূত্রপাত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজার

আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬