ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান বয়কটের ঘোষণা শাকিবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ৩২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; ২০১২ সাল থেকে ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবারের জাতীয় চলচ্চিত্র দিবসের স্লোগান ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’। তবে এবারের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। অনুষ্ঠানটা জাতীয় পরিসরে না করে ব্যক্তিগত পরিসরে উদযাপন করা হয়- এমন অভিযোগ এনে তিনি এ অনুষ্ঠান বয়কট করছেন।

গণমাধ্যমকে শাকিব খান বলেন, আমার প্রথম কথা হচ্ছে এ অনুষ্ঠানটি জাতীয়ভাবে কি উদযাপন হয়? আমার কাছে মনে হয় এ অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে উদযাপন হতে যাচ্ছে। গতবারও এমনটা দেখেছি। এই আয়োজনটা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। যা হওয়া উচিত না। মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ দিবসকে একটা ভালো কিছুর উদ্দেশ্যে অর্থাৎ চলচ্চিত্রকে প্রাধান্য দিয়ে করে দিয়েছেন। আর এটা ব্যবহার হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্যে। এজন্য নিজেই সরে এসেছি। যদি কখনো জাতীয়ভাবে এটি উদযাপন হয় তখন অবশ্যই অংশ নেব।

অনুষ্ঠানের কার্ড পেয়েছেন শাকিব খান। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। তিনি বলেন, আমার বাড়িতে আমাকে যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে বিষয়টি কতটা হাস্যকর সেটা চিন্তা করে দেখুন একবার। আমি আমার বাড়ির বড় ছেলে, আমার পরিবারকে আমি চালাচ্ছি আর আমাকেই আমার বাসায় আমন্ত্রণ জানানো হচ্ছে বিষয়টি তো হাস্যকর। আসলে এই আয়োজনটা জাতীয়ভাবে যেভাবে হওয়া উচিত এবং যেসব মানুষকে মূল্যায়ন করা উচিত- সেভাবে হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান বয়কটের ঘোষণা শাকিবের

আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯