সংবাদ শিরোনাম :
পদত্যাগের ঘোষণার পর স্টারমারকে এক হাত নিলেন ট্রাম্প
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরই তার দিকে একগাদা অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি। কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়, তারা সহায়তা করতে চায় না।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা বলা বোকামি। কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি, আর হয়তো বলবও।’
ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
























