ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাবির সাঁতার নিষিদ্ধের পুকুরে সাঁতার শিখতে এসে কলেজ ছাত্র নিহত

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

সাঁতার শিখতে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন পুকুরে ডুবে অর্ণব তালুকদার নামে কলেকে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পানি থেকে অচেতন অবস্থায় সিলেটের ওসমানি মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্ক্ষদর্শীরা জানায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। পরবর্তীতে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অর্ণব তালুকদার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকে বলে জানা গেছে। তার বাবার নাম কৃতিশ তালুকদার। মৃত অর্ণব সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷ পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।

বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপদজনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

তিনি আরো বলেন, পুকুরটির নিরাপত্তা আরো বৃদ্ধির জন্য আমরা আরো নির্দেশনা ফলক বাড়ানোর ব্যবস্থা করতেছি এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে পুকুর যাতে কেউ না নামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবির সাঁতার নিষিদ্ধের পুকুরে সাঁতার শিখতে এসে কলেজ ছাত্র নিহত

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪