ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মুনিয়ার বোনকে ‘গুম-খুনের হুমকি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ২৬২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোশারাত জাহান মুনিয়া নামে যে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ গত ১৯ এপ্রিল উদ্ধার করা হয়, এ বিষয়ে রাজধানীর গুলশান থানায় আত্মহত্যার প্রচারণার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মুনিরার বোন নুসরাত জাহান তানিয়া।

মামলার বাদী নুসরাত জাহান তানিয়াকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে কুমিল্লায় থানায় জিডি করেছেন।

নিজের এলাকা কুমিল্লার কোতোয়ালি থানায় শনিবার তিনি এ সাধারণ ডায়েরি করেন বলে পুলিশ জানিয়েছে।

সেদিন লাশ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত।

তিনি সাংবাদিকদের বলেন, ওই মামলা প্রত্যাহার করা জন্য আসামি সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে চাপ ছিল। তাতে সাড়া না দেওয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।

তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুনিয়ার বোনকে ‘গুম-খুনের হুমকি’

আপডেট সময় : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১