ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কোস্ট গার্ডের অভিযানে চব্বিশ কেজি গাঁজাসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ২৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক কান্দিপাড়া মাওয়া পুরান ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ০১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাওয়া পুরাতন ফেরি ঘাট হতে কাঠাঁল বাড়ী এলাকায় গাঁজা পাচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশান মাওয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী ট্রলারের মধ্যে লাইফ জাকেটের নিচে লুকায়ীত অবস্থায় কয়েকটি বস্তা পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত বস্তাগুলো তল্লাশী করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মামুন(২৪) মাদারিপুর জেলার শীবচর থানার মল্লিক কান্দি গ্রামের বাসিন্দা। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত গাঁজা লৌহজং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোস্ট গার্ডের অভিযানে চব্বিশ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১