ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গুলির শব্দের সূত্র ধরে অস্ত্র কারখানার সন্ধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ২৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

চট্টগ্রাম নগরীর আলোচিত আগ্রাবাদ এলাকায় একটি গুলির শব্দের সূত্র ধরে উৎসের সন্ধানে নামে পুলিশ। গুলির উৎস্থলের ছাদে মিলেছে বড়সড় একটি অস্ত্র কারখানার। যাতে মজুত রয়েছে বিভিন্ন ধরের অস্ত্র তৈরির সরঞ্জাম। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মেহেরুন্নেছা মুক্তা নামের এক নারীকে।

পুলিশ বলছে, ওই কারখানায় বিভিন্ন ধরনের বন্দুক ও বন্দুকের গুলি তৈরি হতো। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, অবৈধভাবে যেসব গুলি বিক্রি হতো। যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো এই কারখানার তৈরি। আরো কোনো কারখানা আছে কিনা সেটার তদন্ত করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার বংশালপাড়ায় এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার নগরীর ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাঠানটুলি থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। তখন গোলাগুলির শব্দ কোথায় থেকে হচ্ছে সেটার উৎস জানতে গিয়ে অস্ত্র তৈরির এই কারখানার খোঁজ মেলে।

এ সময় দুটি এলজি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এখন দেখতে হবে আরও অস্ত্র তৈরি কারখানা আছে কিনা সেটা। আর এই কারখানার সাথে কারা কারা কিংবা কোনো গোষ্ঠী জড়িত কিনা সেটা তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুলির শব্দের সূত্র ধরে অস্ত্র কারখানার সন্ধান

আপডেট সময় : ০৯:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১