ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আ.লীগ নেতার বাড়ি থেকে ছিনতাইকৃত বাইক উদ্ধার, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে

সাভার করেসপন্ডেন্ট |

সাভার, (ঢাকা): সাভার উপজেলার আশুলিয়া থানার এক আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই নেতার গাড়িচালক শাহিনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতির বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহিন ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও এখন আওয়ামী লীগের আশুলিয়া থানা কমিটির সদস্য মোশারফ হোসেন মুসা প্রাইভেটকারচালক। তিনি মুসার বাড়িতেই থাকতো ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি হলো ইয়ামাহা ব্র্যান্ডের ফেজার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, গত ১৬ জানুয়ারি রাত ২টার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকার ভাদামের বকরালে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাকে ১৭ তারিখ গ্রেফতার করা হয়। এর মধ্যে একজনকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী নেতার বাসা থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করে নিয়ে আসা হয়। একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক মহাসড়কে ছিনতাইসহ ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (ওসি) শাহ আলম বলেন, আটক শাহিনরা একটি ভয়াবহ সঙ্গবদ্ধ চক্র। এরা রাতে রাজধানীসহ পার্শ্ববর্তী থানাগুলোর বিভিন্ন সড়ক-মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে ওৎপেতে থাকে। এছাড়া ডাকাতির উদ্দেশ্যে চলন্ত মোটরসাইকেল আরোহীদের আঘাত করে লুটসহ মোটরসাইকেল নিয়ে যায়। এতে অনেক ক্ষেত্রে মোটরসাইকেল আরোহীদের মৃত্যুর ঘটনাও ঘটে।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের আশুলিয়া থানা কমিটির সদস্য মোশারফ হোসেন মুসা বলেন, তিনি আমার ড্রাইভার। রাতে আমার বাড়িতে পুলিশ আসে ও তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে। আমি গাড়ি বা সে যে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত সেটা আমি জানি না।

বিষয়টি নিয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, বিষয়টি আমি জানি না। তবে আপনি আসেন আপনার সঙ্গে সামনা-সামনি কথা বলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আ.লীগ নেতার বাড়ি থেকে ছিনতাইকৃত বাইক উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ১২:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১