ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাত্রীর আপত্তিকর ভিডিও বন্ধুদের কাছে পাঠিয়ে তরুণ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ২১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সাভারে এক কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রিফাত আহমেদ সজল (২৫) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেফতার রিফাত আহমেদ সজল পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও বেসরকারি ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রিফাত সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে তার আপত্তিকর ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে ওই ছাত্রীর ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে কৌশলে ধারণ করা আপত্তিকর ভিডিও ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা শনিবার (৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। রোববার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতার যুবক বখাটে। তার প্রকৃত চেহারা বের হওয়ার পর ওই ছাত্রী তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলেন তিনি। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, বখাটেপনার কারণে ১০১৭ সালে বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও সেখানে নিয়মিত না থাকায় পড়াশোনায় ছেদ পড়ে। পরে তিনি ভর্তি হন বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রীর আপত্তিকর ভিডিও বন্ধুদের কাছে পাঠিয়ে তরুণ আটক

আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০