ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ২৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ মাসের অন্ত:সত্তা গৃহবধূ এলিনা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা চেষ্টায় স্বামী রাজিব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে গ্রেপ্তার রাজিবকে আদালতে প্রেরণ করে সিংগাইর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাশিমনগর গ্রামে দেড় বছর ধেরে বসবাস করে আসছিল। স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে শনিবার সন্ধ্যায় রাজিব ক্ষিপ্ত হয়ে এলিনাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মুখে আঘাত করে। এলিনার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রাজিবকে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাজিবকে আটক করে।

স্থানীয়রা গৃহবধূ এলিনাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। বর্তমানে এলিনা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান জানান, রাজিবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০