ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ফেরদৌসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।

ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

এ বিষয়ে ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘২০১৯ সালের আগস্ট থেকে ওই ছাত্রীর সঙ্গে শ্রাবণের সম্পর্ক ছিল। এরমধ্যে তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তবে তিনি (শ্রাবণ) শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করছেন। এখন বিয়ে করতে চান না। তাই তিনি মামলা করেছেন।’

ঘটনার বিষয়ে জানতে ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ওই ছাত্রী এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি ওই ছাত্রী মামলা করেছেন। যতদূর জানি তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কটা ব্রেকআপ হওয়ায় তিনি এমন অভিযোগ তুলেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০