ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ধর্ষণ শেষে গৃহবধূর বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান তারা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শাকিব (২২) ও আবদুল হাদী (২৪) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরিফ চৌকিদারকে (২৫) ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, ঘটনার দিন রাতে তিনি বাজারে ছিলেন। এ সুযোগে রাত ৯টার দিকে প্রতিবেশী শাকিল, আরিফ ও আবদুল হাদী বোরকা পরে তাদের ঘরে প্রবেশ করেন।

এরপর গৃহবধূর হাত-পা বেঁধে দুই সন্তানকে পাশের রুমে আটকে দলবেঁধে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে গৃহবধূর বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান তারা।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে শুক্রবার রাতে গৃহবধূকে গালাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গালাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে গৃহবধূকে পটুয়াখালী হাসপাতালে পাঠান।

শনিবার (১৭ অক্টোবর) সকালে তাকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি হয়।

পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আব্দুল মতিন বলেন, নির্যাতনের শিকার গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার চিকিৎসা চলছে।

ঘটনার পর অভিযান চালিয়ে এরই মধ্যে শাকিল ও আবদুল হাদীকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত আরিফ চৌকিদারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তকেও আটক করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট!

আপডেট সময় : ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০