ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খাটের নীচ থেকে বেড়িয়ে গৃহবধূকে মুখ চেপে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বগুড়ার শেরপুরে গৃহবধূর ঘরে ঢুকে খাটের নীচে লুকিয়ে থেকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়. আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি। তিনি শাহ আলী জামাদারের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে রোববার শেরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত পাঁচ মাস আগে থেকেই সাইফুল ইসলাম ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। এমনকি একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাবও দেন। কিন্তু তার এসব প্রস্তাবে অস্বীকৃতি জানান ওই গৃহবধূ।

এদিকে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। এক পর্যায়ে রাত নয়টার দিকে হাত-মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হন।

আর এই সুযোগে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সাইফুল ইসলাম ওই গৃহবধূর ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন। পরে এই গৃহবধূ ঘরে প্রবেশ করা মাত্র তার মুখ চেপে ধরে নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশসহ এলাকার লোকজন এসে সাইফুলকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়।

পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষককে সোপর্দ করেন এলাকাবাসী।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার ওই নারীকে পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাটের নীচ থেকে বেড়িয়ে গৃহবধূকে মুখ চেপে ধর্ষণ

আপডেট সময় : ০৯:১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০