ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

মৃত্যুর আগে মাটিতে লিখে যাওয়া নাম দেখেই হত্যাকারীদের গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 
মৃত্যুর আগে মাটিতে ঘাতকদের নাম লিখে যান মুন্সিগঞ্জের লৌহজংয়ের অটোরিক্সা চালক আশরাফ। আর তার সূত্র ধরেই, হাসান, রাজা ও তাদের সহযোগী রুবেলকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের চানখার বাড়ি নামক এলাকায় আশরাফুলের ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এসময় বাঁধা দিলে দুর্বৃত্তরা তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় আশরাফ গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় যান। পরে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামে দুজনের নাম এবং একটি আংশিক মোবাইল নাম্বার লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া তাদের দেওয়া তথ্যানুযায়ী রুবেল নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আশরাফুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগরা এলাকায়। এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মৃত্যুর আগে মাটিতে লিখে যাওয়া নাম দেখেই হত্যাকারীদের গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০