ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে সিয়াটলের মেয়রের হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ২৩৩ বার পড়া হয়েছে

বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে কয়েকদিন টানা সংঘর্ষের পর শান্তি বজায় রাখতে গত সোমবার সিয়াটল থেকে পুলিশ বাহিনী প্রত্যাহার করে নেয় স্থানীয় প্রশাসন। এরপর থেকে শহরটিতে যত বিক্ষোভই হোক না কেন তার প্রায় সবই চলছে শান্তিপূর্ণভাবে। কিন্তু বিষয়টি মোটেও ভালো চোখে দেখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও সিয়াটলের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়েছেন।

বৃহস্পতিবার একাধিক টুইটে সিয়াটল কর্তৃপক্ষকে আক্রমণ করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের গভর্নর জে ইনসলির উদ্দেশে তিনি বলেছেন, শহরের নিয়ন্ত্রণ নেন। আপনি না পারলে আমিই নেব।

আরেক টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, স্থানীয় সন্ত্রাসীরা সিয়াটলের নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে প্রেসিডেন্টের এমন হুমকিতে খুব একটা বিচলিত নন গভর্নর ইনসলি। পাল্টা টুইটে তিনি ট্রাম্পকে বলেছেন, যে লোক শাসন করতে পুরোপুরি অক্ষম, তার ওয়াশিংটন রাজ্যের বিষয়ে নাক গলানো উচিত নয়।

আর সিয়াটলের মেয়র জেনি ডুরকান বলেছেন, আমাদের সবাইকে নিরাপদে রাখুন। নিজের বাঙ্কারে ফিরে যান।

উল্লেখ্য, গত মাসে হোয়াইট হাউসের বাইরে শত শত বিক্ষোভকারী সমবেত হতেই ট্রাম্প সপরিবারে বাঙ্কারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। সে সময় ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেয়া হয়েছিল হোয়াইট হাউসের সব বাতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাম্পকে সিয়াটলের মেয়রের হুমকি

আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০