ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

চাঁদাবাজির মামলায় ২ কথিত সাংবাদিক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে প্রতিনিধিঃ  টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ‘কথিত’ দুই সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

৭ জুন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের কাজিপুর এলাকার মৃত হযরত আলী সরকারের ছেলে জি বাংলা’র প্রতিনিধি মো. আলমগীর হোসেন (৪০) ও পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে টাঙ্গাইল থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল টাঙ্গাইল প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ তারেক রহমান (২৯)।

র‌্যাব-১২ এর তিন নম্বর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, হুগড়া গ্রামের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে স্কুলের যাওয়া আসার পথে একই গ্রামের রেকাত মন্ডলের ছেলে ফারুক হোসেন (২২) উত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়।

এ বিষয়ে তার মেয়ে তাদের জানালে তারা ফারুকের বাবা-মাকে বিষয়টি জানায়।

তারপরও গত ৩০ মে দুপুরে এক প্রতিবেশির মাধ্যমে ফারুক তাদের (ওই স্কুল ছাত্রী) বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তারা এ প্রস্তাব নাকচ করে দেন।

তিনি আরও জানান, পরদিন ১ জুন আতোয়ার, জহিরুল, আলমগীর ও সবুরসহ আরো কয়েকজন কথিত সাংবাদিক ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নিজেদের র‌্যাব ও সাংবাদিক পরিচয় দেন।

তারা ফারুকের সাথে ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার জন্য চাপ দেয়। বিয়ে না দিলে ওই ছাত্রীর ক্ষতি করবে বলে তার ছবি তোলে ও ভিডিও করে। এক পর্যায়ে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় ওই ছাত্রীর বাবা-মা তাদের দশ হাজার টাকা চাঁদা দেন। তারা বাকি ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়ার কথা বলে চলে আসে।

তারা বাকি ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়ার কথা বলে চলে আসে। পরে ওই মেয়ের বাবা-মা টাঙ্গাইলের পুলিশ সুপার এবং টাঙ্গাইলে দায়িত্বরত র‌্যাবের কোম্পানী কমান্ডারের কাছে বিচার চেয়ে আবেদন করেন। গত শুক্রবার রাতে টাঙ্গাইল সদর থানায় ওই ছাত্রীর মা বাদি হয়ে উত্যক্তকারি ফারুক এবং চাঁদা নেয়ায় অপর চার কথিত সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

তিনি বলেন, আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী অভিযান র‌্যাব শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলমগীর ও তারেক রহমান নামের দুই কথিত সাংবাদিককে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও র‌্যাব কমান্ডার জানিয়েছেন।

এ মামলার বাকি আসামিরা হলেন, দৈনিক আজকের প্রভাত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি এস এম আতোয়ার রহমান, দৈনিক জনতার কথা পত্রিকার প্রতিবেদক জহিরুল ইসলাম, সাপ্তাহিক ইনতেজার পত্রিকার প্রতিবেদক মোঃ সবুর মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদাবাজির মামলায় ২ কথিত সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০