ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার হিরোইন উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে

র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

আশুলিয়া প্রতিনিধি; সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে র‍্যাব-২। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে এক দম্পতিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ওলিয়র রহমানের মালিকাধীন বাড়িতে এক ভাড়াটিয়ার ঘর তল্লাশী করে ৮৩০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এর আগে সাভারে বাসস্ট্যান্ড থেকে মাদকের চালান সরবরাহ করার সময় ৭৭০ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

আটককৃত দম্পতিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হযরত আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের বাসিন্দা তার স্ত্রী নাজমা আক্তার।

এ বিষয়ে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার ফজলুল হক ফারুকী জানান, নিজেদের বিভিন্ন পরিচয়ের আড়ালে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলো এই দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাভারে বাসস্ট্যান্ডে হিরোইনসহ আটক করি। পরে তাদের তথ্যমতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার তাদের নিজ কক্ষে তল্লাশী চালিয়ে আরও হিরোইন উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় এক কেজি ৬০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার হিরোইন উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০