ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গ্রামীণ ব্যাংকের টাকা লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর); 
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার ওপর হামলা চালিয়ে অর্ধলাখ টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল মান্নান।

আহত অবস্থায় আব্দুল মান্নানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের মাওনা শাখায় ফিরছিলেন আব্দুল মান্নান। দক্ষিণ বারতোপা এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ওই ব্যাংক কর্মকর্তাকে থামতে বলে।

এ সময় মোটরসাইকেলের গতি কমালে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এতে তার মাথায় গভীর ক্ষত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

সাবিনা ইসলাম আরও বলেন, ছিনতাইকৃত টাকার পরিমাণ ৬০-৭০ হাজার টাকা হবে। আব্দুল মান্নানের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। তিনি এই শাখায় গত বছরের জুলাইয়ে যোগদান করেছেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা থানায় জানানো হয়নি বলে জানিয়েছেন শ্রীপুর থানা পুলিশের ওসি মো. লিয়াকত আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গ্রামীণ ব্যাংকের টাকা লুট

আপডেট সময় : ১১:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০