ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাঁচ ভুয়া ডাক্তার আটক, কেউ দাঁত ঠিক করতো, কেউ হাড় জোড়া লাগাতো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ২২১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি পিরোজপুর; 

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় সোমবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে পাঁচ ভুয়া ডাক্তারকে আটকের পর দোকান সিলগালা করে দেয়া হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভান্ডারিয়া পৌর শহর এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন ভুয়া ডাক্তার লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা দাঁত ঘরের মো. ফাইজুল হক রানা, মর্ডান ডেন্টাল কেয়ারের মো. বাবুল হোসেন নীরব, মা ডেন্টাল কেয়ারের মো. মহিউদ্দিন পলাশ, বেঙ্গল ডেন্টাল কেয়ারের জসিম উদ্দিন শাহীন এবং ভাঙ্গা হাড় জোড়া লাগানোর মতো অপরাধে মো. শামীম আকনকে আটক করা হয়।

অভিযানে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খোন্দকার ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. এইচ এম ফাহাদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে আটক ভুয়া ডাক্তাররা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

এদের মধ্যে মো. ফাইজুল হক রানাকে ছয় মাসের, বাবুল হোসেন নীরবকে দুই মাস, মো. মহিউদ্দিন পলাশকে ছয় মাস, জসিম উদ্দিন শাহীনকে চার মাস এবং ভাঙ্গা হাড় জোড়া লাগানোর মতো অপরাধে মো. শামীম আকনকে দুই বছরের জেল ও শামীম আকনকে ঘরভাড়া দিয়ে সহায়তা করার অপরাধে ঘরমালিক আব্দুল কাদের হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ওখানে চিকিৎসা নিতে আসা পাঁচ রোগীকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয় এবং ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাঁচ ভুয়া ডাক্তার আটক, কেউ দাঁত ঠিক করতো, কেউ হাড় জোড়া লাগাতো

আপডেট সময় : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০