ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৩ ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঘোষণা আজ

সকালের সংবাদ ডেস্ক; 

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতে পরিবর্তন আনা হয়েছে।

রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ ইকবাল হোসেন তিতুকে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের একজন সদস্য। এর আগে এই ওয়ার্ডে প্রার্থী হিসেবে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেনকে সমর্থন করা হয়েছিল।

আর ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন গোলাম আশরাফ তালুকদার। তিনি এই ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর। এর আগে এখানে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ম. ম. মামুন রশিদ শুভ্রকে সমর্থন দিয়েছিল দল।

একই সিটিতে ৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আউয়াল হোসেন। আগে প্রার্থী হিসেবে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস রশীদকে সমর্থন দেয়া হয়েছিল।

এদিন দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কাউন্সিলর পদে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

আর ঢাকা দক্ষিণে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৩ ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন

আপডেট সময় : ১২:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯