ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রেনের সিটে ব্যাগের ভেতর নবজাতকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি|  সিরাজগঞ্জে একটি লোকাল ট্রেনের শেষ বগির সিটের উপর রাখা মালিকবিহীন একটি ব্যাগের ভেতর নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে জিআরপি পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকতার হোসেন জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন অতিক্রম করার পর ওই ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশ নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই ট্রেনের বগিগুলোতে তল্লাশি শুরু করে। এ সময় ওই ট্রেনের শেষ বগির একটি সিটের উপর ব্যাগ দেখতে পাওয়া যায়। কিন্তু খোঁজ নিয়েও ওই ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি।

এতে পুলিশের সন্দেহ হয়। তারা ব্যাগটি খুলে চেক করতেই সাদা কাপড়ে মোড়ানো একটি পুঁটলি বের হয়ে আসে। এ পুঁটলি খুলে ওই নবজাতক শিশু কন্যার লাশটি পাওয়া যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই রঞ্জন বিশ্বাস জানান, পাশের সিটের একাধিক যাত্রী পুলিশকে জানিয়েছেন, এ ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছানোর পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি ওই সিটে রাখে। সবার ধারণা ছিল সিট পেতে আগে ব্যাগটি রেখে তিনি দরজা দিয়ে ট্রেনে উঠছেন। কিন্তু ট্রেনটি ছেড়ে দিলেও ওই নারীকে এ সিটের কাছে আসতে দেখা যায়নি। অনেকেই বলেছেন ওই নারীটি শেষ পর্যন্ত এ ট্রেনে ওঠেইনি।

সবার ধারণা অজ্ঞাত ওই নারীই কৌশলে ব্যাগটি ট্রেনের সিটে রেখে পালিয়ে গেছে। ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছার পর ব্যাগসহ ওই শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকালে ওই লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রেনের সিটে ব্যাগের ভেতর নবজাতকের লাশ

আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯